সর্বশেষ:

স্বেচ্ছাসেবক লীগ

খুলনা-৬ আসনে রশীদুজ্জামানের পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ গণসংযোগ

স্বেচ্ছাসেবক লীগ
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামানের পক্ষে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠীতলা বাজার, কাঠিপাড়া, বাঁকা বাজার, মৎস্য কাটা, চাঁদখালী ইউনিয়নে কাটাখালী বাজার, ফুলতলা ও চাঁদখালী বাজারে বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জেলা কমিটির প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, শেখ হেলাল বাবু, জিএম তৈয়েবুর রহমান, উজ্জ্বল হাওলাদার, সুকৃতি রায়,

মোঃ মফিজুল ইসলাম, এম জাহাঙ্গীর আলম, আল-তারিক আকুঞ্জী , মোঃ কামরুজ্জামান, মোঃ হাবিবুর রহমান, সোহাগ হোসেন বাবু, আলহাজ্ব ময়নুল ইসলাম বাবু, ইমরান হোসেন, তেজেন মন্ডল, মোঃ জাহিদ হাসানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana