সর্বশেষ:

পাইকগাছায় বড়দিন উদযাপিত

পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে বড়দিন উদযাপিত

পাইকগাছায় বড়দিন উদযাপিত
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে খ্রীষ্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। উপজেলার ২৪টি মিশনে বড়দিন উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে মিশনগুলোতে ৪ দিন ব্যাপি ধর্মীয় আলোচনা সহ নানা অনুষ্ঠান মালা আয়োজন করা হয়েছে। উপজেলার ক্যাথলিক ও ব্যাপটিষ্ট সহ প্রতিটি চার্জ এ সরকারিভাবে ৫শ কেজি করে চাল অনুদান প্রদান করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানিয়েছেন।

৪ দিন ব্যাপি অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, জন্ম তিথি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যতম। এ উপলক্ষে মিশন গুলো আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। মিশনের রাস্তা ও বসতবাড়ীর আঙ্গিনা আল্পনার রঙে রঙিন করে তোলা হয়েছে। মিশনগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিবছরের ন্যায় এ বছরও উপজেলা সদরের ক্যাথলিক খ্রীষ্টান মিশনে নানা আয়োজন করা হয়েছে। আল্পনা দিয়ে সাজানো হয়েছে প্রতিটি বাড়ির আঙিনা। মিশনের মাঠে বসেছে ছোট-খাটো মেলা। উৎসবমূখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পেরে খুশির আমেজ বিরাজ করছে খ্রীষ্টান ধর্মালম্বীদের মাঝে।

উপজেলা সদরের ক্যাথলিক মিশনে ২৫ ডিসেম্বর সোমবার প্রথম প্রহরে খ্রীষ্টযাগের মধ্য দিয়ে বড়দিনের শুভ সূচনা করা হয়। পৌরহিত্য করেন রেভা ফাদার শংকর মার্টিন মন্ডল। সকাল ৮টায় খ্রীষ্টযাগ পৌরহিত্য ও সকাল ১০ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং রাত ৮ টায় ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বড়দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আরিফুজ্জামান, ওসি ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু। উপস্থিত ছিলেন, মিশন মাস্টার আনন্দ মন্ডল, উদযাপন কমিটির সহ-সভাপতি যোহন সরদার, সম্পাদক সেবাষ্টিন মাখাল, সহ-সম্পাদক অমর বৈরাগী, কোষাধ্যক্ষ উজ্জ্বল সরকার ও মিনা মন্ডল। বড়দিনে খ্রীষ্টান ধর্মালম্বীরা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও মেয়র সেলিম জাহাঙ্গীরের সুস্থ্যতা কামনা করেন। বড়দিন উপলক্ষে ২৬ ও ২৭ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana