সর্বশেষ:

কয়রায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

কয়রায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

কয়রায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
Facebook
Twitter
LinkedIn

শাহিদুল ইসলাম কয়রা
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে সাগর সাহা (৩০) নামে ইউনিলিভার কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুর থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, সকালে ওই পুকুরের ইজারাদার মোশারফ হোসেন পুকুরে মরদেহ ভাসতে দেখেন। পরে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত সাগর সাহা পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের শংকর সাহার ছেলে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকান্ড বলে ধারণা করছি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এটির ব্যপারে তদন্ত চলছে জিজ্ঞাসাবাদ এর জন্য দুজন কে আটক করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana