সর্বশেষ:

বাগেরহাট-৪ আসনের সোহাগ

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাগেরহাট-৪ আসনের সোহাগ

বাগেরহাট-৪ আসনের সোহাগ
Facebook
Twitter
LinkedIn

কলি আক্তার, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাগেরহাট ৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
২৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তিনি। এসময় মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেটমো. শাহ-ই আলম বাচ্চু, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ও মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ দুই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তার সাথে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বাগেরহাটের খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেন

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana