সর্বশেষ:

borodiya noragati soroker songskar kaj suru

বড়দিয়া-নড়াগাতী সড়কের সংস্কারকাজ শুরু, স্বস্তি ফিরছে জনমনে

borodiya noragati soroker songskar kaj suru
Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াইল প্রতিনিধি :

নড়াইলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ বড়দিয়া-নড়াগাতী সড়কের সংস্কারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংস্কারকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

স্থানীয়রা জানান, সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হতো। সড়কটি সংস্কার সম্পন্ন হলে যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও কৃষিখাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন। এলাকাবাসী এ উন্নয়ন কর্মকাণ্ডের জন্য নড়াইল-১ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, জনস্বার্থে নেওয়া এই উদ্যোগ দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ করেছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana