
তীব্র তাপদাহে জনজীবন স্বাভাবিক রাখতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে খুলনার চালনা পৌরসভায় শ্রমজীবী মানুষের মাঝে হাতপাখা, বিশুদ্ধ পানি ও ছাতা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে নেতৃত্ব দেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এবং দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কে এম আশরাফুল আলম নান্নু।

এসময় উপস্থিত ছিলেন চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আল-আমিন সানা, রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী কমিটির সদস্য মোঃ বদরুদ্দোজা বাবলু, মোঃ মঈনুর রহমান মঈন, মানষ গোলদার, প্রবীর মন্ডল, মোঃ রমজান আলী গাজী, সোহরাব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন কাজী তাহসিন হাসান অঙ্কন, আবু তাহের মুস্তাকিম, ফাহিম মোড়ল, ফাহিম মুনতাসির মহিবুল্লাহ এবং খায়রুজ্জামান মঈন। স্থানীয় শ্রমজীবী মানুষরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তীব্র গরমে কিছুটা স্বস্তি পাওয়ার কথা জানান।















