সর্বশেষ:

dakope biddut spristho hoye mrittu

শোক সংবাদ, মর্মান্তিক দুর্ঘটনা: দাকোপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল গাজীর অকাল মৃত্যু, পরিবারে শোকের ছায়া

dakope biddut spristho hoye mrittu
Facebook
Twitter
LinkedIn

দাকোপ (খুলনা) প্রতিনিধি:

খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে (কারেন্ট শট সুতারখালী হ্যাচারীতে ) জুয়েল গাজী (ডাক নাম উকিল) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ​আজ সকালে সুতারখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালাবগী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল গাজী ওই এলাকার বাসিন্দা করিম গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অসাবধানতাবশত কাজের সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন জুয়েল গাজী। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। তার এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জুয়েল গাজীর একটি পুত্রসন্তান রয়েছে, যে কি না শারীরিক প্রতিবন্ধী। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা ও গভীর সংকটে পড়েছে।

তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের জনগণ। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ পাক যেন এই শোকসন্তপ্ত পরিবারটিকে এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।”

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana