
খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে (কারেন্ট শট সুতারখালী হ্যাচারীতে ) জুয়েল গাজী (ডাক নাম উকিল) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকালে সুতারখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালাবগী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল গাজী ওই এলাকার বাসিন্দা করিম গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অসাবধানতাবশত কাজের সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন জুয়েল গাজী। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। তার এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জুয়েল গাজীর একটি পুত্রসন্তান রয়েছে, যে কি না শারীরিক প্রতিবন্ধী। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা ও গভীর সংকটে পড়েছে।
তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের জনগণ। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ পাক যেন এই শোকসন্তপ্ত পরিবারটিকে এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।"