সর্বশেষ:

chatrodoler bikkhov michil

পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

chatrodoler bikkhov michil
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তিকারী, মাদকাসক্ত অব্যহতি প্রাপ্ত আহবায়ক ফিরোজ আহম্মেদ এর স্থায়ী বহিষ্কার ও খুলনা জেলা ছাত্রদলের পকেট কমিটি পুণর্গঠনের দাবীতে পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে পুরাতন পরিবহন কাউন্টার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পাইকগাছার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউন্টার মোড়ে সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ছাত্রদলের সাবেক আহবায়ক দিপঙ্কর বাবু, পৌর ছাত্রদলের সদস্য সচিব সবুজ আহম্মেদ, কপিলমুনি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাফিজ শাহরিয়ার, পাইকগাছা কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাহি খান, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হেলাল হাফিজ, হোহানুর রহমান, ছাত্রদল নেতা রুহিন, সোহান, আরিফ, শান্ত, শাকিব, মাহফুজ, পাপ্পু, আরিফ, ফয়সাল, আশিক, আজমল, রাজা, সাব্বির, রহমান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana