সর্বশেষ:

eid mousume jalniter atonko

ঈদ মৌসুমে জালনোট আতঙ্ক: পাইকগাছায় সচেতনতামূলক ওয়ার্কশপে সতর্কবার্তা

eid mousume jalniter atonko
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। জাল টাকা শনাক্তকরণ, নিরাপদ লেনদেন এবং সাধারণ মানুষকে সচেতন করতে এ কর্মশালার আয়োজন করা হয়।
শনিবার সকাল ১০টায় উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন পাইকগাছা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার দিপায়ন সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুনজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোঃ গোলাম কুদ্দুস এবং মোঃ মিজানুর রহমান। এছাড়াও পাইকগাছা উপজেলার বিভিন্ন ব্যাংক শাখার ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জালনোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। একটি অসাধু চক্র বিভিন্ন সময়ে বাজারে জাল টাকা ছড়িয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদে ফেলছে। বিশেষ করে ঈদসহ বড় কেনাকাটার মৌসুমে জালনোটের ব্যবহার বৃদ্ধি পায়, ফলে ক্ষতির মুখে পড়েন দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।

eid mousume jalniter atonko

ওয়ার্কশপে আসল নোট শনাক্ত করার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। বক্তারা জানান, নোটের নিরাপত্তা সুতা, জলছাপ, রঙ পরিবর্তনশীল কালি এবং উঁচু ছাপ ভালোভাবে পরীক্ষা করলেই জালনোট সহজে শনাক্ত করা সম্ভব। তারা বড় অঙ্কের টাকা গ্রহণের ক্ষেত্রে নোট যাচাই মেশিন ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা বলেন, প্রতিটি গরুর হাট ও গুরুত্বপূর্ণ বাজারে জালনোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা প্রয়োজন। পাশাপাশি সন্দেহজনক কোনো নোট পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা ব্যাংকে জমা দেওয়ার আহ্বান জানানো হয়।

এসময় সচেতন মহল স্কুল-কলেজ, বাজার ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানোর দাবি জানান। তাদের মতে, জনসচেতনতা বৃদ্ধি পেলে জালনোট চক্রের তৎপরতা অনেকাংশে কমে আসবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana