সর্বশেষ:

বটিয়াঘাটার বারআড়িয়া শহীদ স্মরণী মহাবিদ্যালয়ে বর্ষবরণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান

Facebook
Twitter
LinkedIn

নিজস্ব প্রতিবেদক :

খুলনার বটিয়াঘাটা উপজেলার বারআড়িয়া শহীদ স্মরণী মহাবিদ্যালয়ে গতকাল দুপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ শেখ মোঃ তোরাব আহমেদ ফিরোজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে এবং দল-মত নির্বিশেষে সরকার শিক্ষাকে সর্বস্তরে পৌঁছে দিতে কাজ করছে।

শিক্ষা খাতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, যেমন রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও টেকসই ভেড়িবাঁধ নির্মাণ চলমান রয়েছে। তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার বদ্ধপরিকর। এ সময়ে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম খান জনি, সাবেক সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম শিপার, সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান, মো: ওয়াহিদুজ্জামান ওয়াহেদ ওয়াহেদ।

বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহিদুল ইসলাম জাহিদ, গরিয়াডাংগা কলেজের অধ্যক্ষ শুশাংক মন্ডল, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বিশ্বাস, কলেজের অধ্যাপক যথাক্রমে, স্বপন কুমার মন্ডল, বিকাশ চন্দ্র মন্ডল, ব্রজেন্দ্রনাথ গাইন, সত্য প্রসাদ মল্লিক, সবুজ সরকার, সেবানান্দ ঢালী, সুজিত কুমার মন্ডল, গৌতম মিস্ত্রি ,তন্ময় কুমার মন্ডল, কুমারের সরকার, দিপ্তী মন্ডল, রোজি আক্তার, শাহানারা খাতুন, রাজীব মন্ডল, রায়পুর দাখিল মাদ্রাসার সুপার মো: আবদুল ওহাব, হাটবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার, সুন্দরমহল মাদ্রাসার সুপার, আব্দুস সাত্তার,

সহ বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এরা হলেন যথাক্রমে, কারিমুল ইসলাম শেখ, বাহাদুর মুন্সি, রাশেদ কামাল, শেখ মোঃ হাফিজুর রহমান, এনামুল শেখ,আব্দুল্লাহ আল মামুন, মো : মুসা শেখ, মেহেদী হাসান, মুসা আহমেদ, আলমগীর শেখ, রবিউল শেখ, আসমাউল শেখ, জিএম এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana