সর্বশেষ:

নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চর বল্যাহাটী এলাকায় কুকুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চর বল্যাহাটী মোল্যা বাড়ি সংলগ্ন প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ বোরহান মোল্যার বাড়ির সামনে কয়েকটি দেশীয় কুকুর নিজেদের মধ্যে লড়াই করছিল। এ সময় বোরহান মোল্যা কুকুরগুলোকে তাড়িয়ে দিলে সেগুলো পাশের একটি পাটক্ষেতে গিয়ে ঢুকে পড়ে। পরে পাটক্ষেতের মালিক মোঃ রমজান মোল্যা বিষয়টি দেখে দ্রুত ঘটনাস্থলে এসে বোরহান মোল্যার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে বোরহান মোল্যার পক্ষের ৩ জন এবং রমজান মোল্যার পক্ষের ২ জন আহত হন।আহতরা হলেন— মোসা. তানিয়া বেগম (২৩), স্বামী: মোঃ বোরহান মোল্যা; মোঃ ইমরান মোল্যা (৩৫), পিতা: মোঃ মুক্তির মোল্যা; শাহ আলম মোল্যা (২০), পিতা: নুরে আলম মোল্যা। এদের মধ্যে তিনজন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এছাড়া মোসা. শিউলি বেগম (২২), স্বামী: ইউসুফ মোল্যা এবং আসমা বেগম (১৮), স্বামী: সুমন মোল্যা—তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana