সর্বশেষ:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

Facebook
Twitter
LinkedIn

খুলনা প্রতিনিধি: এম এম খায়রুজ্জামান মঈন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের চেয়ারম্যান ও খুলনা জেলা পরিষদ–এর প্রশাসক এস. এম. মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

সম্প্রতি অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ইউনিটের পক্ষ থেকে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় রেড ক্রিসেন্টের বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল ও মানবিক সেবামূলক কর্মকাণ্ড সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান কে. এম. আশরাফুল আলম নান্নু, সেক্রেটারি এস. এ. রহমান বাবুল এবং কার্যনির্বাহী সদস্য বদরুদ্দোজা বাবুল, রেহানা আক্তার, এম. এ. মান্নান বাবুল, মঈনুর রহমান মইন, রাজীব হুমায়ুন রাজু ও শেখ ফারুক।

এছাড়াও ইউনিট অফিসার তরিকুল ইসলাম, যুব সদস্য এস. এম. সোহরাব হোসেনসহ জেলা ইউনিটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana