
খুলনা প্রতিনিধি |
লিভার রোগে গুরুতর অসুস্থ বানীশান্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল খান-কে দেখতে যান খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) বানীশান্তা ইউনিয়ন এলাকায় তার বাসভবনে গিয়ে অসুস্থ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার সার্বিক বিষয়ে অবগত হন এবং দুলাল খানের দ্রুত সুস্থতা কামনা করেন।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় দুলাল খান বর্তমানে কঠিন সময় পার করছেন। তার উন্নত চিকিৎসার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।















