
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অফিসিয়াল কাগজ পত্র সহ সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে চোরেরা।হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস রুমের জানালা ভেঙ্গে রুমে থাকা সিসি ক্যামেরার ৫৬ ইঞ্চি একটি মনিটর, সিসি ক্যামেরার ১টি ডিবিআর, ১টি রাউটারসহ রাউটারের অনু এবং ২টি আলমারিতে রক্ষিত অফিসিয়াল গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহম্মেদ বলেন,থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।এদিকে একটি সরকারি প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।















