
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ৮ মার্চ রোববার দুপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর সভাপতিত্বে ” আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, ওসি তদন্ত ইদ্রিসুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন, এনজিও প্রতিনিধি কাজী ফারহানা আফরোজ, শিল্পী রায়, ইমরুল ইসলাম, জুলি শেখ, রিনি ম্যাগডালিনা পায়েল, শুভঙ্কর সরদার। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাশার, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান ও পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ ও সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ ও আবুল হাশেম।















