সর্বশেষ:

খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ

Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)

পাইকগাছা কয়রার নবনির্বাচিত এমপি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন মাওলানা শামসুর একজন প্রথিতযশা রাজনীতিবিদ ছিলেন। তিনি একজন দেশপ্রেমিক নানা গুণের মানুষ ছিলেন। মৃত্যুর পর ও তিনি মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন। তিনি বলেন এলাকার সর্বস্তরের মানুষ আমাকে নির্বাচিত করেছেন। মানুষের ত্যাগ ও ভালোবাসার ঋণ কখনো শোধ হবার নয়। জনগণ আমার উপর যে কঠিন দায়িত্ব দিয়েছে খলিফা হযরত ওমর ( রাঃ) দেশ পরিচালনার যে আদর্শ রেখে গেছেন তা অনুসরণ করেই আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।

এমপি আবুল কালাম আজাদ বলেন আমরা আশা করে ছিলাম সরকার গঠন করবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে আমরা বলেছি সরকার যদি সৎ কাজের উপর প্রতিষ্ঠিত থাকে, ভালো কাজ করে তাহলে আমরা সরকার কে সহযোগিতা করবো। সরকার কোন অন্যায় করলে তা মেনে নেওয়া হবে না। আমার সরকারের কোন অন্যায় কাজে সহযোগিতা করবো না। তিনি বলেন আমি ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তাদের কে নিরপেক্ষতা বজায় রেখে জবাবদিহিতার সাথে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছি। আশা করি প্রশাসন সেই মোতাবেক কাজ করে শতভাগ জনসেবা নিশ্চিত করবে। তিনি ৬ মার্চ শুক্রবার বিকেলে নির্বাচনী এলাকা পাইকগাছায় বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে সিরাতুল হুদা ট্রাস্ট ও শামসুর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সিরাতুল হুদা ট্রাস্ট ও শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, দূর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মেসবাহুল ইসলাম এর সভাপতিত্বে ও সিরাতুল হুদা ট্রাস্টের সদস্য সচিব ইকবাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট য়াকত আলী সরদার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি আলতাফ হোসেন, কয়রার আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি আবু জার গিফারী, অ্যাডভোকেট আব্দুল মজিদ, জিএম আককাছ আলি, মাওলানা কামাল হোসেন, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, নায়েবে আমীর স ম আব্দুল্লাহ আল মামুন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, অ্যাডভোকেট রুহুল আমিন, শামসুর রহমান ফাউন্ডেশনের সভাপতি তামিম রায়হান, সেক্রেটারি আল মামুন, মুজাহিদুল ইসলাম ও সোহেল আহমেদ।

 

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana