সর্বশেষ:

পাইকগাছায় শংকরদানা ত্রীপল্লী শশ্মানের সরকারি অর্থ আত্মসাৎ করে ব্যক্তি টাকায় করা স্নান স্থান দেখানোর অভিযোগ

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় লতা ইউনিয়নের শংকরদানা ত্রিপল্লী মহাশ্মশানে সরকারি অর্থ আত্মসাৎ করে ব্যক্তিগত টাকায় করা মৃত্যু ব্যক্তির স্নান স্থান দেখানোর অভিযোগ। জানাযায়, ২০২৫-২৬ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষানাবেক্ষন (টিআর) প্রকল্প আওতায় লতা ইউপির শংকরদানা ত্রিপল্লী মহাশ্মশানে এক লক্ষ ৩৬ হাজার টাকা বরাদ্দ হয়। যেখানে ব্যক্তিগত টাকায় মৃত্যু ব্যক্তির স্নান স্থান তৈরী করে দেন পানা গ্রামের নটবর মন্ডল ও তেঁতুলতলার বিপুল বিশ্বাস। এবিষয়ে শ্মশানের সাবেক ক্যাশিয়ার নটোবর মন্ডল বলেন আমাদের মহাশ্মশান ঘাট সরকারি বরাদ্দ মাধ্যমে নতুন করে কাজ করা হয়েছে। এলাকার মানুষের কল্যাণে মৃত্যু ব্যাক্তির স্নান করার স্থান আমি ও বিপুল বিশ্বাসের নিজস্ব খরজে নির্মাণ করেছি। তার গায়ে আমাদের নাম ও তারিখ উল্লেখ করে নেমপ্লেট বসানো ছিল। বুধবার শশ্মানস্থানে যেয়ে দেখি আমাদের নামফলকের উপর হোয়াইট সিমেন্ট দ্বারা মুছে দেওয়া হয়েছে। এবিষয়ে বর্তমান শশ্মানের সভাপতি অনিমেষ হালদার বলেন আমরা সরকারি বরাদ্দের মাধ্যমে শশ্মানস্থান নতুন করে কাজ করা হয়েছে। স্নান করার স্থানে ভিটে নটবর মন্ডল ও বিপুল বিশ্বাসের নাম লেখাছিল, লেখাটি অনেক অক্ষর মুছে যাওয়ায় আমাদের কমিটির সিদ্ধান্ত, নতুন করে তাদের নাম লিখে নামফলক লাগানো হবে। আগামী মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করা হবে। ইউপি সদস্য বিজন মন্ডল বলেন উপজেলা পি আই অফিস থেকে শশ্মান স্থান নতুন করে কাজ করার জন্য বরাদ্দ মাধ্যমে কাজ সম্পন্ন করা হয়েছে। স্থানীয় কিছু মানুষের মধ্যে প্রতি হিংসা কারনে ভুল বুঝাবুঝি হয়েছে। স্নান স্থানে নামফলক মুছে দেওয়া ঘটনা আমার জানা নেই। এমন ঘটনা হলে যাদের অর্থয়ানে করছে তাদের নাম ফলক লাগানো উচিত হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana