সর্বশেষ:

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বটিয়াঘাটায় দোয়া মাহফিল

Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বটিয়াঘাটায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় বটিয়াঘাটা উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বটিয়াঘাটা বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল হুসাইনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, খুলনা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম বিল্লাহ, মোঃ সাগর সানা, জাহাঙ্গীর আলম, শফিউর রহমান লিটু, মোঃ কাদের, আসাদুল হক রাতুল, রুবায়েদ অনিক, ওমর ফারুক, মোঃ হাসনাত, তাসলিম মোড়ল, মুন্না, রুমি, নাইমুল ইসলাম, পিয়াল, ইয়াসিন, লিখন ও শিহাবসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাতসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana