সর্বশেষ:

বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষ করে অবসরে গেলেন সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস

Facebook
Twitter
LinkedIn

এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা )

বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষ করে অবসরে গেলেন ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস।
৪ জানুয়ারি রোববার কলেজের শেষ কর্মদিবস ছিল সেখ রুহুল কুদ্দুস এর। এদিন কলেজের পক্ষ থেকে সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস কে জানানো হয় বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা। আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করার পর বিদায়ী অতিথি কে প্রাইভেট কারে চড়িয়ে রাজকীয় বিদায় জানানো হয়। উল্লেখ্য সেখ রুহুল কুদ্দুস প্রভাষক হিসেবে ১৯৯৫ সালে ফসিয়ার রহমান মহিলা কলেজে যোগদান করেন।

যোগদান করেই তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান। তিনি ১৯৯৫ থেকে ১৯৯৮, ২০০২ থেকে ২০০৩ এবং ২০০৭ থেকে ২০১১ সাল সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পালন করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম, সুধাংশু কুমার মন্ডল, সহকারী অধ্যাপক জিএম মুনসুর আলী, গাজী নূর মোহাম্মদ, সহিদুল ইসলাম, আসাফুর রহমান, জিএম শফিকুল ইসলাম, হোসনেয়ারা খানম, তাপস কুমার মন্ডল, আব্দুল আলীম, সরদার আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম, নুরুজ্জামান, ময়নুল ইসলাম, আবু সাবাহ গাজী, বিবেকানন্দ সরকার, আদিত্য কুমার মন্ডল, অরিম্দম কুমার নাথ, মোস্তাফিজুর রহমান, প্রভাষক সাথী রাণী শিকদার, ঝর্ণা খাতুন, ইতি বৈরাগী, শাপলা খাতুন, রাবেয়া খানম, খান আব্দুস সেলিম, সাবেরা ফেরদৌসী, প্রশান্ত কুমার সরকার, তাপস সরকার, এসএম জাহাঙ্গীর আলম, মৃকঙ্কন মন্ডল, কুসুমকলি সরকার, মনজুরুল ইসলাম ও মীর আকবর আলী।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana