
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।
খুলনা -৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, লড়াই সংগ্রাম ও আত্মত্যাগ ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুর পর জানাজায় কোটি মানুষের অংশ গ্রহণ প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। মনিরুল হাসান বাপ্পী বলেন জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশ আবার নতুন ভাবে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। ১২ ফেব্রুয়ারী নির্বাচনের মাধ্যমে যা পূর্ণতা পাবে। তিনি বলেন নির্বাচন পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বেগম জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক রহমান মহা পরিকল্পনা প্রণয়ন করেছে। বিএনপির এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় আনতে হবে।
মনিরুল হাসান বাপ্পী আরো বলেন বিএনপি ক্ষমতায় আসলে নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড এবং স্বাস্থ্য কার্ড প্রদান করা সহ সকল মানুষ কে উন্নয়ন ও সেবার আওতায় আনা হবে। নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রা অবহেলিত থাকবে না। বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে উন্নয়ন করা হবে। তিনি ৫ জানুয়ারি সোমবার বিকালে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা মাদ্রাসা মাঠে ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শামীম জোয়ার্দারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা কেএম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, এডভোকেট একরামুল হক বিশ্বাস, আলহাজ্ব জিন্নাত আলী সানা, আলহাজ্ব আব্দুল মজিদ সানা, আলহাজ্ব এসএম রেজাউল করিম, আমিনুর সরদার, আনোয়ারুল কাদীর, আবুল বাশার বাচ্চু, হাবিবুর রহমান মোল্লা, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, রাজিব নেওয়াজ, জিএম রুস্তম আলী, আনারুল ইসলাম, ওবায়দুল্লাহ সরদার, সোহেল গাজী, খানজাহান আলী গোলদার, মিনারুল ইসলাম মিন্টু, আব্দুর রহিম, হাফেজ আব্দুর রহিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান হেলালী। অনুষ্ঠান শেষে উপস্থিত হাজারো মানুষের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।















