সর্বশেষ:

জয়পুরহাটে ৬ ভরি স্বর্ণালংকার সহ ৭ লাখ টাকা লুটের ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn

জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল পূর্বপাড়া গ্রামে স্বামী পরিত্যাক্ত এক নারীর বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬ ভরি স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকা লুটের ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, কালাই উপজেলার নান্দাইল পূর্বপাড়া গ্রামের আব্দুল মোত্তালেব (৬০), একই গ্রামের মোহাম্মদ আলী (৪০), একই উপজেলার দেওগ্রামের সবুজ মিয়া (২৮) ও আঞ্জুমান (২৮) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলঘরিয়া গ্রামের বিপুল (২৮)।

আজ রোববার (৪ জানুয়ারী) বেলা ১২টার দিকে কালাই থানা চত্বরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মিনা মাহমুদা।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, গত ১৭ ডিসেম্বর রাতে গ্রেফতারকৃত ডাকাত চক্র নান্দাইল পূর্বপাড়া গ্রামে স্বামী পরিত্যাক্ত নারী শাহানার বেগমের বাড়ীতে ঢুকেন।

এরপর শয়ন কক্ষের বারান্দার গ্রীলের তালা কেটে ঘরে ঢুকে ওই নারীর গলায় চাকু ধরে মারপিট করে। পরে স্টিলের আলমারী থেকে ৬ ভরি স্বর্ণলংকার ও ৭ লাখ টাকা এবং কানে থাকা রিং লুট করে নিয়ে যায়। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ওই ঘটনায় শাহানার বেগম বাদী গত ২৫ ডিসেম্বর কালাই থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের গ্রেফতার করতে মাঠে নামেন।

অবশেষে গত শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহারকৃত তালা কাটা যন্ত্র, ধারালো ছোরা, হাতুরি ও প্লাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীর বাড়িতে মালামাল লুটের কথা শিকার করেছেন। পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত পাঁচজনের নামেই আশপাশের জেলাগুলোতে ৮/৯ টি করে মামলা চলমান রয়েছে। তারা পেশাদার ডাকাত। তাদের গ্রেফতারের ফলে এলাকায় এ ধরনের ঘটনা কমে আসবে বলে তিনি আশা করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana