সর্বশেষ:

সমবায় দিবস পালিত

পাইকগাছায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

সমবায় দিবস পালিত
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা প্রতিনিধি।

খুলনার পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ উদ্যোগে র্্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকালে এক বর্ণাঢ্য র্্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ” সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।

সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়ার্দার, আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস ছালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, রাড়ুলী সেন্ট্রাল কো-অপরেটিপ ব্যাংকের চেয়ারম্যান মোস্তফা কামাল জাহাঙ্গীর, অধ্যক্ষ শফিয়ার রহমান, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক, প্রাণকৃষ্ণ দাশ, রমেন্দ্র নাথ সরকার ও এডভোকেট শফিকুল ইসলাম কচি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana