সর্বশেষ:

নৌকাকে বিজয়ী

নৌকাকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে যুবলীগ – মোঃ রশীদুজ্জামান

নৌকাকে বিজয়ী
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে পাইকগাছা উপজেলা আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দের সাথে খুলনা-৬ কয়রা-পাইকগাছা আসনের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী রশীদুজ্জামান মোড়লের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে পাইকগাছা জেলা সুপার মার্কেটের ছাদে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ আনিসুর রহমান মুক্ত’র সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায় এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া’র সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ কয়রা-পাইকগাছা আসনের থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতিকের মাঝি রশীদুজ্জামান মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের উপ প্রচার বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল আলম, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, আওয়ামী লীগ নেতা বিজন বিহারি সরকার, এস এম রেজাউল হক, নিলিমা চক্রবর্তী, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শ্রমিক লীগের সভাপতি শেখ হারুন অর রশীদ হিরু, প্রভাষক বাবলু, যুবলীগ নেতা নুরুল ইসলাম, আজিবর রহমান, আব্দুল কুদ্দুস সানা, জহুরুল হক, জাহাঙ্গীর আলম, শেখ জালাল, সুকুমার রায়, পরেশ কুমার মন্ডল, প্রদিপ মন্ডল, প্রভাষক মোস্তাফিজুর রহমান, দিপঙ্কর শীল, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বাছাড়, সেচ্ছাসেবক লীগ নেতা আলহাজ্ব মইনুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী প্রমুখ।

যুবলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুবলীগ আওয়ামী লীগের ভ্যানগার্ড, নির্বাচনে যুবলীগ অগ্রনী ভুমিকা পালন করবে। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana