সর্বশেষ:

মাওলানা আবুল কালাম আজাদ

দেশের মানুষ কে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই-মাওলানা আবুল কালাম আজাদ

মাওলানা আবুল কালাম আজাদ
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্ত হয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন বিগত ১৫ বছর আওয়ামী লীগ জুলুম নির্যাতন আর ভোট ডাকাতি করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় ছিল। বিগত ১৫ বছর তাদের হামলা মামলা আর নির্যাতনের কারণে কেউ ঘুমাতে পারে নাই। মানুষের কথা বলার অধিকার ছিল না, তাদের সীমাহীন দুঃশাসনের কারণে অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল পায়নি দেশের মানুষ।

ছাত্রজনতা আন্দোলনের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি উল্লেখ করে জামায়াতের কেন্দ্রীয় এ নেতা বলেন এখন মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। নতুন স্বাধীনতার সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। হামলা ভাংচুর লুটপাট করে ছাত্রজনতার এ অর্জন কোন ভাবেই যাতে ম্লান না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাংচুর লুটপাটে বিশ্বাসী নয়।

দলটি দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে চাই। দেশের মানুষ কে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন এই মুহূর্তে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জামায়াতের নেতাকর্মীরা মন্দির এবং মানুষের বাড়ি পাহারা দিচ্ছে উল্লেখ করে তিনি পুলিশ ও প্রশাসনের সবাই কে নির্ভয়ে কাজ করার আহবান জানান। তিনি শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় দলীয় পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সংগঠনের উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু সাঈদ, পৌর আমীর ডাঃ জি এম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ, কাজী তমজীদ আলম, এডভোকেট শাহ আলম, ফিরোজ আহমেদ, রুহুল আমিন, এডভোকেট আব্দুস সালাম, আবু সাঈদ, সোহাগ, মাওলানা শামসুর রহমান, শফিয়ার রহমান, মনিরুল ইসলাম, ইবাদুল ইসলাম, হাফিজুর রহমান ও জামিরুল ইসলাম।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana