সর্বশেষ:

গড়ইখালী ইউনিয়নের ১৫শ পরিবারের মাঝে টিসিবি পণ্য বিতরণ

গড়ইখালী ইউনিয়নের ১৫শ পরিবারের মাঝে টিসিবি পণ্য বিতরণ

গড়ইখালী ইউনিয়নের ১৫শ পরিবারের মাঝে টিসিবি পণ্য বিতরণ
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের ১৫শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ডধারী উপকারভোগীদের মাঝে টিসিবি পণ্য বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক কৃতি ফুটবলার জিএম আব্দুস সালাম কেরু। ১৫শ পরিবারের প্রত্যেককে ৪৭০ টাকার বিনিময়ে ৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ কেজি ভোজ্য তেল প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগনেতা আব্দুস সাত্তার, প্রাক্তন শিক্ষক অনীল কুমার মন্ডল, ইউপি সদস্য গাউছুল সরদার, আক্তার হোসেন গাইন, শরত চন্দ্র মন্ডল, এসএম আয়ুব আলী, রমেশ চন্দ্র বর্মণ, অচিন্ত্য সরদার, বিকাশ মন্ডল, আব্দুল মোমিন গাজী, আব্বাস উদ্দীন মোল্লা, শিউলী মনি, যমুনা বৈদ্য, নাছিমা খাতুন ও ইউপি সচিব তৈয়েবুর রহমান। সূলভ মূল্যে চাল, ডাল ও তেল পাওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী। অপরদিকে এ ধরণের কর্মসূচি অব্যাহত রাখায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana