সর্বশেষ:

খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ভর্তি ২৫৩ মৃত্যু এক

খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ভর্তি ২৫৩ : মৃত্যু এক

খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ভর্তি ২৫৩ মৃত্যু এক
Facebook
Twitter
LinkedIn

খুলনা অফিস :

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ) গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে ও দুইটি সরকারি মেডিকেল কলেজ হাসাপাতাল মিলে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৫৩ জন। এ সময়ে কুষ্টিয়া জেলায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এছাড়া একদিনে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৩২ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৮ হাজার ৬৯০ জন এবং মৃৃত্যু হয় ৩১ জনের।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, গত একদিনে খুলনা বিভাগের ১০ জেলায় নতুন করে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৫৩ জন। এ সময়ে কুষ্টিয়া জেলায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয় এবং ডেঙ্গু রোগী ভর্তি হয় ৪২ জন।

এছাড়া বিভাগে ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ১৮ জন, বাগেরহাটে ১৪ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ৪০ জন, ঝিনাইদহে ২৫ জন, মাগুরায় ৩২ জন, নড়াইলে ২৫ জন, চুয়াডাঙ্গায় ৫ এবং মেহেপুরে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি ছাড়াল ৮ হাজার ৬৯০ জন।

এসময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৭৪৩ জন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ৩১ জনের। মারা যাওয়ার মধ্যে খুমেক হাসপাতালে ১০ জন, খুলনায় ২ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ৬ জন, মাগুরায় ১ জন, কুষ্টিয়ায় ৫ জন, ঝিনাইদহে ২ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৮০৪ জন এবং রেফার্ড করা হয় ১১২ জনকে। খুমেক হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় খুমেক হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩২ জন। এ সময়ে ডেঙ্গুতে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে ১৬১ জন। এ পর্যন্ত খুমেক হাসপাতালে ১১৩৮ জনকে ডেঙ্গু রোগীর চিকিৎসা প্রদান করা হয়।

এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়। খুলনা সিভিল সার্জন অফিস সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৮ জন। এ সময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৩৫ জন। এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪৩১ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৮৯ জন এবং রেফার্ড করা হয় ৫ জনকে এবং মৃত্যু হয় ২ জন রোগীর।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana