সর্বশেষ:

লবনচরা থানা পুলিশ

কেএমপির অভিযান ! লবনচরা এলাকা থেকে এক হাজার পিচ ইয়াবাসহ আটক এক

লবনচরা থানা পুলিশ
Facebook
Twitter
LinkedIn

খুলনা অফিস :
খুলনা কেএমপির লবণচরা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১ হাজার পিস অ্যাম্ফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে লবনচরা থানা পুলিশ।

সূত্রে প্রকাশ, লবণচরা থানা পুলিশের একটি বিশেষ চৌকস দল বটিয়াঘাটা উপজেলার কেএমপির লবণচরা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ রূপসা ব্রীজ হইতে জিরোপয়েন্ট সংলগ্ন বটগাছের সামনে পাকা রাস্তার উপর থেকে ১ হাজার পিস অ্যাম্ফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার জেলার টেকনাফ থানার বালুখালী হোয়াইক্যং এলাকার সৈয়দ করিমের পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৪২) কে আটক করে। এ সংক্রান্তে গতকাল সোমবার লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার নং ৮।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana