সর্বশেষ:

sorno o nagad taka lut

কালিয়ায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতি অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, স্বর্ণ ও নগদ টাকা লুট

sorno o nagad taka lut
Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী কালিয়া (নড়াইল)

নড়াইলের কালিয়া পৌরসভার কার্তিকপুর গ্রামে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (গত রাত) আনুমানিক রাত ৩টার দিকে মৃত দলিল উদ্দিন খানের ছেলে ইদ্রিস আলী খানের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি চালায়। ভয়ভীতির কারণে পরিবারের কেউই প্রতিরোধ করতে পারেননি।

ডাকাতরা একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন থ্রি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: নড়াইল-ল-১১-৪৬৫১), চার আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে জানান পরিবারের সদস্যরা।
ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এ এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনার বিষয়ে কালিয়া থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, “ডাকাতির ঘটনাটি আমরা জানতে পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। এলাকায় টহল জোরদার করা হবে এবং সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।” এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana