সর্বশেষ:

sorkari jomi dokhol

পাইকগাছায় সড়কের পাশে সরকারি জমি দখল, নীরব প্রশাসন

sorkari jomi dokhol
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার জিরো পয়েন্ট থেকে শিববাটি–কয়রা সড়কের দু”পাশে সরকারি সড়কের জমি দখলের অভিযোগ উঠেছে। প্রভাবশালী ব্যক্তি ও কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সরকারি জমি দখল করে দোকানপাট, টিনশেড ঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে সরকারি জায়গা দখল করে কেউ দোকান বসাচ্ছেন, আবার কেউ স্থায়ী স্থাপনা তৈরি করছেন। অনেক ক্ষেত্রে সড়কের কোল ঘেঁষে কিংবা ড্রেনের উপর পর্যন্ত স্থাপনা নির্মাণ করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন সরকারি জমি বেদখল হলেও দখলদারদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠছে এবং প্রতিনিয়ত নতুন নতুন স্থাপনা গড়ে উঠছে।
সচেতন মহল মনে করছেন, দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জমি দখলমুক্ত না করা হলে ভবিষ্যতে পুরো সড়কের পাশই বেদখল হয়ে পড়বে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana