সর্বশেষ:

পাইকগাছা শ্রমিক

পাইকগাছা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মিলন বহিস্কার

পাইকগাছা শ্রমিক
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ মশিয়ার রহমান মিলনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদসহ বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) খুলনা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়-মিলনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সুস্পষ্ট ভাবে প্রমাণিত হওয়ার কারনে তাকে বহিস্থাক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে মিলন তার বাহিনী নিয়ে গদাইপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় ভাংচুর চালায়। বিশেষ করে গোপালপুর গ্রামের নির্মল সরকারের বাড়িতে ব্যপক ভাংচুর ও লুটপাট করে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana