সর্বশেষ:

noragatite petrol pawa jacchena

নড়াগাতীতে পেট্রোল পাওয়া যাচ্ছে না, স্থানীয় মোটরসাইকেল চালকদের চরম অসন্তোষ

noragatite petrol pawa jacchena
Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকায় পেট্রোলের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় বিভিন্ন হাট-বাজারে পেট্রোল পাওয়া না যাওয়ায় বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ। এতে এলাকায় চরম অসন্তোষ ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে নড়াগাতী ও আশপাশের এলাকায় পেট্রোলের সরবরাহ কমে গেছে। ফলে হাট-বাজারের খোলা দোকানগুলোতেও পেট্রোল পাওয়া যাচ্ছে না। এতে মোটরসাইকেল চালকরা দীর্ঘ সময় অপেক্ষা করেও পেট্রোল সংগ্রহ করতে পারছেন না। অনেকেই বাধ্য হয়ে দূরের এলাকা থেকে জ্বালানি তেল সংগ্রহ করছেন।

এদিকে নড়াগাতী এলাকায় কোনো ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্প না থাকায় স্থানীয় মানুষের দুর্ভোগ আরও বড় আকার ধারণ করেছে। প্রয়োজনীয় জ্বালানি তেলের জন্য অনেককে কালিয়া, গোপালগঞ্জসহ দূরবর্তী এলাকার ফিলিং স্টেশনের ওপর নির্ভর করতে হচ্ছে।
মোটরসাইকেল চালকদের অভিযোগ, হঠাৎ করে পেট্রোল না পাওয়ায় তাদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে যাতায়াত ও পেশাগত কাজে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। দ্রুত পেট্রোল সরবরাহ স্বাভাবিক করা এবং নড়াগাতী এলাকায় একটি ফিলিং স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায়ও জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক ফিলিং স্টেশনে সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত কেনাকাটা ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক জায়গায় পাম্পগুলোতে দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, কৃত্রিম সংকট বা মজুদদারির বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana