সর্বশেষ:

স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

মোরেলগঞ্জে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ মাঠে নেই অপর ৫ প্রার্থী

স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ
Facebook
Twitter
LinkedIn

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে কাগজ-কলম ও ঘোষণায় ৭ জন প্রতিদ্ব›দ্বীতা প্রার্থী

থাকলেও প্রচার প্রচারণায় মাঠে রয়েছেন মাত্র দু’জন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগ সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ(নৌকা) ও আওয়ামী লীগ থেকে নমিনেশন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন(ঈগল)।
এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এইচ.এম বদিউজ্জামান সোহাগ
সোমবার মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ও বণগ্রাম ইউনিয়নে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও পথ সভা করেন।

অপরদিকে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এমআর. জামিল হোসাইন মোরেলগঞ্জ উপজেলার
বারইখালী, জিউধরা ও নিশানবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পথ সভা করেন।
নির্বাচনকে সামনে রেখে এ দুই প্রার্থী প্রতিদিন দু উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়ালেও অপর ঘিরে অপর ৫ প্রার্থীর কোন তৎপরতা দেখা চোখে পরছে না। হতাশায় ভূগছেন জাতীয় পার্টির কর্মী-সমর্থকরা। কারণ নির্বাচনে অংশ গ্রহন করলেও মাঠে নাই তাদের প্রার্থী সাজন কুমার মিস্ত্রি।

মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ এলাকায় নৌকা ও ঈগল প্রতীকের পোষ্টার, ব্যানার ঝুলিয়েছেন তাদের সমর্থকরা। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের নামে মাত্র প্রচার প্রচারণা চলছে। তবে প্রার্থীকে কাছে পাচ্চেন না কর্মীরা।

এ ছাড়া তৃণমূল বিএনপি’র লুৎফুন নাহার রিক্তা(সোনালী আশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন(বিএনএম) এর রেজাউল ইসলাম রাজু (নোঙ্গর), এনপিপি’র মো. লোকমান হোসেন(আম) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. বদরুজ্জামান(ছড়ি) প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিযোগীতায় থাকলেও এখনো প্রচার প্রচারণায় নির্বাচনী মাঠে নেই তার।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana