সর্বশেষ:

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

কয়রায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
Facebook
Twitter
LinkedIn

শাহিদুল ইসলাম কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার  কয়রা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জিএম মোহসিন রেজা,  ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলমকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়েছে। এ সময় তারা তাদের দায়িত্বভার গ্রহন করেন। একই সাথে বিগত উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানাকে বিদায় জানানো হয়েছে।

গতকাল বুধবার  (০৩ জুলাই) বেলা ১১টায় কয়রা উপজেলা  পরিষদের মিলনায়তনে এই বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস । এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও বিদায়ী চেয়ারম্যানকে ও ভাইস চেয়ারম্যানদের  কে ক্রেস্ট প্রদান করা হয়। পরে নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা তাদের দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহন করার পর  নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম মোহসিন রেজা বলেন তাকে অকুন্ঠ সমর্থন দিয়ে নির্বাচিত করায় কয়রা উপজেলা বাসীর প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের মতামতের ভিত্তিতে উপজেলার সকল উন্নয়ন কর্মকাণ্ড চালাতে পারি তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, স্হানীয় সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana