সর্বশেষ:

Hasan hotta mamlar asami mintu rab er jaile

পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে

Hasan hotta mamlar asami mintu rab er jaile
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের আলোচিত হাসান সরদার ওরফে কিং (৪০) হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হুদা মিন্টুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, খুলনা। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক ডিভাইস ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, গত ৭ জুন সংঘটিত হত্যাকাণ্ডের পর থেকে মিন্টু আত্মগোপনে ছিলেন। মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে র্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার বিকাল ৫ টার সময় খুলনা থেকে তাকে আটক করে। উল্লেখ্য, গত ৭ জুন বিকেলে পাইকগাছার চাঁদখালী গরুর হাট সংলগ্ন এলাকায় সংঘটিত হামলায় গুরুতর আহত হন হাসান সরদার ওরফে কিং। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে নিহতের পরিবার বাদী হয়ে পাইকগাছা থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় নাজমুল হুদা মিন্টুকে প্রধান আসামি করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে আলোচিত এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও নেপথ্যের বিষয়গুলো উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা থাকলেও তদন্ত শেষে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana