সর্বশেষ:

খুলনায়ব সংবাদপত্রের কালো দিবসে আলোচনা সভায় – নজরুল ইসলাম মঞ্জু

Facebook
Twitter
LinkedIn

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) এর উদ্দোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমাউন কবির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমইউজে’র

সভাপতি ও খুলনা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। একই সঙ্গে তিনি সংবাদপত্রের কালো দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় এমইউজের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি মুন্সী আবু তৈয়ব, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন সজল, ইয়াসিন আরাফাত রুমি। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, এইচ এম শামীমুজ্জামান, সোহাগ দেওয়ান, হুমায়ুন কবির রানা,

খাইরুল ইসলাম , এম এ জলিল, ফকির শহিদুল ইসলাম, রাজু আহমেদ, মাহাবুবুর রহমান মুন্না, নুরুল আমিন,আব্দুল্লাহ আল মোহাইমিন, হাসানুর রহমান তানজির, এইচ এম সাগর (হিরামন), আজিজুল ইসলাম, আব্দুল আল মামুন, আসিফ আমিন, কাজী আতিক, শামীম হোসেন, কলিন হোসেন আরজু, নূর, মাসুদ আল হাসান, আরিফ রহমান, আরিফ বিল্লাহ, শাহানা পারভিন শিল্পী, , মুশফিকুর রহমান মেহেদী, আসিফ আমিন, কনিকা আক্তার কাকন, উম্মে হাবিবা রাত্রি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সংবাদপত্রের কালো দিবসের তাৎপর্য, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ এবং বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভা শেষে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana