সর্বশেষ:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

Facebook
Twitter
LinkedIn

স্টাফ রিপোর্টার : এম এম খায়রুজ্জামান মঈন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১০টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের চত্বরে এ উপলক্ষে একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের সম্মানিত সেক্রেটারি এবং ফুলতলা আটরা-গিলাতলা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস. এ. রহমান বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও খুলনা জেলা পরিষদের প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের চেয়ারম্যান আবু সায়েদ মোঃ মনজুর আলম।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি কাঙ্ক্ষিত পর্যায়ে থাকা প্রয়োজন। এজন্য সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি তরুণ প্রজন্মকে আরও দক্ষ, সচেতন ও আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে আসতে হবে।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা জেলা ইউনিটের কার্যনির্বাহী পরিষদের সদস্য এম. এ. মান্নান বাবলু, ফাইন্যান্স অফিসার মাসুম আহমেদ, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ আব্দুল মজিদ, যুব প্রধান শেখ লাবীব, উপ-যুব প্রধান-২ ফারজানা যুথী, বিভাগীয় উপ-প্রধান প্রশাসন ও সংগঠন আবু তাহের মোস্তাকিম, দুর্যোগ ও মানবিক সেবা বিষয়ক প্রধান সাইফুদ্দিন আহমেদ, তাশরিফ, তিশাসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক যুব সদস্য।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana