সর্বশেষ:

bnp-er-samsul-hok-o-shofikul

বটিয়াঘাটায় বিএনপির সামসুল হক ও শফিকুলকে সাময়িক বহিষ্কার

bnp-er-samsul-hok-o-shofikul
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা উপজেলার ২ নং সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সামসুল হক ও ১নং জলমা ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিককে সাময়ীক ভাবে বহিষ্কার করছেন উপজেলা বিএনপি। তাদেরকে দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

গত ১৬/০৯/২০২৪ তারিখে বটিয়াঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান অহেদ স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ তথ্য প্রকাশ পায়।সূত্রে প্রকাশ উক্ত শামসুল হক ৫ আগষ্টের পর নিজেকে বিএনপির নেতা পরিচয়ে বিভিন্ন জায়গায় চাদাবাজী, জমি দখল, সহ বিভিন্ন প্রকার অপকর্মের সাথে জড়িয়ে দলীয় ভাবমূর্তি নষ্ট করে আসছিলো।

এ ব্যপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্যসচীব ফারুক খন্দকার বলেন বিএনপি একটি সু – শৃঙ্খল দল এখানে কোনো বিশৃঙ্খলার কোনো স্হান নাই। যুগ্ম আহ্বায়ক এজাজুর রহমান শামীম বলেন বিএনপি জনগনের দল এখানে কোনো নেতার অপকর্মের দ্বারা জনগন ক্ষতিগ্রস্হ হলে দল তা কখনো মেনে নেবে না।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana