সর্বশেষ:

barshik oitihasik siratunnobi (sa) mahfil onushthito

জামায়াতে ইসলাম কর্তৃক সুন্দরমহল শাখার উদ্যোগে বার্ষিক ঐতিহাসিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

barshik oitihasik siratunnobi (sa) mahfil onushthito
Facebook
Twitter
LinkedIn

হিরামন সাগর বটিয়াঘাটা খুলনা :

বাংলাদেশ জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলার ৬ নং ওয়ার্ড সুন্দরমহল শাখার উদ্যোগে ১ম বার্ষিক ঐতিহাসিক
সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর (২০ সেপ্টেম্বর ২০২৪ ) সুন্দরমহল দাখিল মাদ্রাসা ময়দানে মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রখ্যাত তাফসির কারক ও ইসলামি চিন্তাবীদ আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল গফফার সাহেব।
বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন নায়েবে আমির
মো: ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি
ছিলেন, রূপসা নৈহাটি কেন্দ্রিয় জামে মসজিদ এর খতিব  হযরত মাওলানা মামুনুর রশিদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বটিয়াঘাটা উপজেলার আমির মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ, নায়েবে আমির হাফেজ মাওলানা আশরাফ আলী, আলহাজ্ব মাওলানা তৌহিদুর রহমান, উপজেলা সেক্রেটারি মো: আবদুল হাই, এসকেফ সভাপতি শেখ ফিরোজুর রহমান, সুরখালি ইউনিয়ন সেক্রেটারি মুহাববাত আলি খান,জায়াত নেতা শেখ নাজমুল হাসান, শিবির নেতা বিপ্লব, গোলাম, জুবায়ের, সুন্দরমহল দাখিল  মাদ্রাসা সুপার মো: আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক মো: আ: আহাদ, মো: ইজাজুল ইসলাম, মনির হাসান সহ প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana