সর্বশেষ:

জয়নগর ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ ও সমর্থন চাইলেন মো. বাহারুল চৌধুরী

Facebook
Twitter
LinkedIn

নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতীর সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম হাশেম চৌধুরীর সুযোগ্য উত্তরসূরী মো. বাহারুল চৌধুরী ৭নং জয়নগর ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ ও সর্বস্তরের মানুষের সমর্থন কামনা করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “আমি ৭নং জয়নগর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে সততা, ন্যায়নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করব।”

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষির উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। এসব লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।

মো. বাহারুল চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সবসময় মানুষের পাশে থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana