সর্বশেষ:

koyray jamayet chairman prarthi ghoshona

কয়রার জামায়াতের ৬ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা

koyray jamayet chairman prarthi ghoshona
Facebook
Twitter
LinkedIn

শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘোষিত প্রার্থীরা বর্তমানে নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
ঘোষিত প্রার্থীদের তালিকা:

দলীয় সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে সদর ইউনিয়ন বাদে বাকি ৬টিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন-
১. আমাদী ইউনিয়ন: মাওলানা সাজ্জাদুল ইসলাম
২. বাগালী ইউনিয়ন: মাওলানা সালাহউদ্দিন আহমেদ
৩. মহেশ্বরীপুর ইউনিয়ন: সাংবাদিক এম আইউব
৪. মহারাজপুর ইউনিয়ন: মাস্টার সাইফুল্লাহ হায়দার
৫. উত্তর বেদকাশী ইউনিয়ন: মাস্টার জিএম নূর কামাল
৬. দক্ষিণ বেদকাশী ইউনিয়ন: জিএম বিল্লাল হোসেন

কয়রা সদরে প্রার্থী ঘোষণা হয়নি:
কয়রা সদর ইউনিয়নে এখনো চেয়ারম্যান পদে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে ৬ ইউনিয়নে প্রার্থী ঘোষণা করা হলেও বাগালী ইউনিয়নে তখন নাম দেওয়া হয়নি। পরবর্তীতে সেখানে মাওলানা সালাহ উদ্দিনকে প্রার্থী করা হয়।

একই সময়ে কয়রা সদরে উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে দলের সিদ্ধান্ত মোতাবেক তাকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী করা হয়েছে। সে কারণে কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদটি এখনো শূন্য রয়েছে। এ বিষয়ে কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান জানান, “সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। কয়রা সদরের প্রার্থীর নাম দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে।” জামায়াত সমর্থিত প্রার্থীরা ৬ ইউনিয়নে নির্বাচনী কার্যক্রম শুরু করলেও কয়রা সদরে প্রার্থী না থাকায় সেখানে দলীয় প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana