সর্বশেষ:

Addin haspataler licence batil

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, মোতায়েন আইনশৃঙ্খলা বাহিনী

Addin haspataler licence batil
Facebook
Twitter
LinkedIn

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে লাইসেন্স বাতিলের ঘোষণা দেওয়ার পর হাসপাতালটির নিরাপত্তা জোরদার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, লাইসেন্স বাতিলের পর হাসপাতালটির প্রতিটি প্রবেশপথ ও ফটকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।

নবজাতকদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে জনমনে ব্যাপক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে। এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা ও তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana