সর্বশেষ:

clinic bebsayike kupiye jokhom

চলন্ত মোটরসাইকেল থামিয়ে ক্লিনিক ব্যবসায়ীকে কুপিয়ে জখম

clinic bebsayike kupiye jokhom
Facebook
Twitter
LinkedIn

নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে কালাম (৩৮) নামে এক ক্লিনিক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ জুন ২০২৬) রাতে এ ঘটনা ঘটে। আহত কালাম নড়াগাতী থানার মাউলি ইউনিয়নের কাঠাধুরা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কালাম লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকা থেকে নিজ বাড়ি কাঠাধুরায় ফিরছিলেন। পথে দিঘলিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। ঘটনার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana