সর্বশেষ:

sudhi somabesh o motbinimoy sova

ফুলতলা থানায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

sudhi somabesh o motbinimoy sova
Facebook
Twitter
LinkedIn

এস এম মমিনুর রহমান, ফুলতলা (খুলনা) :

খুলনার ফুলতলা থানার উদ্যোগে স্থানীয় সুধীজনদের নিয়ে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় ফুলতলা থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোঃ খাইরুল আনাম। ফুলতলা থানার ওসি মোহাম্মদ তৌহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সাংবাদিক শামসুল আলম খোকন, বিএনপি নেতা মোঃ সেলিম সরদার, আহসানুল হক লন্ডন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি গাউসুল আজম হাদী, জামায়াত নেতা অধ্যাপক আব্দুল আলিম মোল্লা ও মাওলানা সাইফুল হাসান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

sudhi somabesh o motbinimoy sova

সভায় অনলাইন জুয়া, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ-জনগণের সম্পর্ক উন্নয়ন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। উপস্থিত সুধীজন এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ তৌহিদ বলেন, “জনগণই পুলিশের প্রধান শক্তি। আপনাদের সহযোগিতা পেলে ফুলতলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ এলাকায় পরিণত করা সম্ভব।”

প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে এবং জনসেবার মান বৃদ্ধি করতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana