সর্বশেষ:

doa mahfil onusthito

সুরখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলামের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

doa mahfil onusthito
Facebook
Twitter
LinkedIn

নিজস্ব প্রতিবেদক:

বটিয়াঘাটা উপজেলার ৪নং সুরখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নূরুল ইসলামের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৩ জুন সুরখালী এলাকার কয়েকটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মরহুম নূরুল ইসলামের একমাত্র পুত্র, সাবেক চেয়ারম্যান এবং বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম সিপারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছত্রবিলা জমাদ্দার বাড়ির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। উল্লেখ্য, মরহুম নূরুল ইসলাম আততায়ীদের গুলিতে নিহত হয়ে শাহাদাত বরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন জনপ্রিয় ও জনদরদী নেতাকে হারিয়েছিল বলে স্থানীয়রা স্মরণ করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana