
নিজস্ব প্রতিবেদক:
কথিত সাংবাদিক রেজা মাসুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে এক মহিলা কাউন্সিলরসহ একাধিক ব্যক্তিকে বিভিন্নভাবে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে।
অভিযোগকারীরা ন্যায়বিচারের আশায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কথিত সাংবাদিক রেজা মাসুদ সহ তার একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার, মানহানিকর কর্মকাণ্ড এবং নানা ধরনের চাপ প্রয়োগ করে আসছে। এর ফলে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ অবস্থায় ক্ষতিগ্রস্তরা সাংবাদিকদের দ্বারস্থ হয়ে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা বলেন, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ছাড়া এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব নয়। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।















