সর্বশেষ:

korbanir poshu jobai o chamra songrokkhon kormoshala

পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

korbanir poshu jobai o chamra songrokkhon kormoshala
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা ১৪৪৭ হিজরি উপলক্ষে খুলনার পাইকগাছায় “কোরবানির পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়। কর্মশালায় কোরবানির পশু ইসলামী বিধান ও স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, পশুর চামড়া সংরক্ষণের আধুনিক কৌশল এবং চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হাফেজ বিলাল হোসাইন, সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল আজহার আলী এবং মডেল মসজিদের ইমাম ও খতীব মুফতী আশরাফুল ইসলাম রাহমানি।আয়োজকরা জানান, ঈদুল আযহাকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মসজিদের ইমাম, খতীবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana