সর্বশেষ:

teg barta niye eid shuveccha

ত্যাগের বার্তা নিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন আমাদীর জনপ্রিয় মুখ শাহ্ রওশন হাবীব সুমন

teg barta niye eid shuveccha
Facebook
Twitter
LinkedIn

কয়রা,প্রতিনিধি খুলনা

ত্যাগ, কোরবানি আর ভ্রাতৃত্বের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমাদী ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে শান্তির বার্তা পৌঁছে দিলেন ১নং আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ মোঃ রওশন হাবীব (সুমন)।

আমাদী ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান শাহ্ ইবাদত হোসেনের কনিষ্ঠ পুত্র সুমন এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ-উল-আযহা শুধু উৎসব নয়, এটি আত্মত্যাগের পরীক্ষা। যেমন কোরবানির পশু নিজের প্রাণ উৎসর্গ করে স্রষ্টার সন্তুষ্টি লাভ করে, তেমনি মানুষকেও নিজের অহংকার, লোভ আর বিদ্বেষ কোরবানি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হয়। তিনি বলেন, ঈদের চাঁদ যেমন অন্ধকার রাতকে আলোকিত করে, তেমনি এই পবিত্র দিন আমাদের মনের অন্ধকার দূর করে ভালোবাসা ও সম্প্রীতির আলো জ্বালিয়ে দিক। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে যখন আমরা নামাজ আদায় করি, তখনই বোঝা যায় ইসলামের আসল সৌন্দর্য কোথায়।

আমাদী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদ মোবারক জানিয়ে সুমন আরও বলেন, এই ঈদ হোক আমাদের মিলনের ঈদ, ক্ষমার ঈদ, নতুন করে পথ চলার ঈদ। তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন এবং বলেন, আপনাদের ভালোবাসাই আমার চলার পথের প্রেরণা। শুভেচ্ছা বার্তাটি ১নং আমাদী ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রচার করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana