সর্বশেষ:

tran o kollan tohobil

পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ২৫০জন মানুষের মাঝে ঈদ উপহার প্রদান

tran o kollan tohobil
Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা )

খুলনার পাইকগাছায় মাননীয় প্রধানমন্ত্রী “র ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ খুলনা -৬ সংসদীয় আসনে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ এর পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দুই শত ৫০ জন গরীব, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রোববার বিকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মিলনায়তনে, নগদ অর্থ প্রতিজন কে দুই হাজার করে টাকা প্রদান করেন কয়রা-পাইকগাছা আসনে জাতীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি জেলা কর্মপরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম,উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল খালেক, পৌর আমির ডাঃ আছাদুল হক, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, এস এম আব্দুল্লাহ্ আল মামুন, পৌর সহ সেক্রেটারি শফিয়ার রহমান, জেলা ছাত্রশিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, মাওলানা খয়বার হোসেন ও মাওলানা মোজাফফর হোসেন প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana