সর্বশেষ:

পাইকগাছায় শেখের বিলে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা )।

খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নে শেখের বিলে খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।সোমবার (০৪ মে) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সলিডারিডাদ-এর যৌথ ব্যবস্থাপনায় এ খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন। জামায়াত নেতা মাওলানা শেখ কামাল হোসেন, নায়েবে আমির মাওলানা বুলবুল, মাওলানা আব্দুল হান্নান,পুলিশ পরিদর্শক (কপিলমুনি ফাড়ি), রবিউল ইসলাম।এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, এলাকাবাসী এবং খাল খনন কার্যক্রমে সম্পৃক্ত দুইটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, উত্তরণ ও সলিডারিডাদ ইতিপূর্বে দেশের ১২টি উপজেলায় মোট ৫২টি খাল সফলভাবে খনন সম্পন্ন করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana